ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ময়মনসিংহের ফুলপুরে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ফুলপুর পৌরসভা যুবদলের সভাপতি আজাহারুল হক তুলার সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়ার আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক ও ফুলপুর-তারাকান্দা আসেন এমপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।
তিনি বক্তব্যের শুরুতেই বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও গভীর শ্রদ্ধা নিবেদন করে উপস্থিত নেতাকর্মীদের উদ্যেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
নেতা কর্মীদের বক্তব্য শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন
পৌর বিএনপি’র সভাপতি সাবেক পৌর মেয়র মো. আমিনুল হক, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এড. এনায়েত উর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, হযরত আহমেদ শাকিব, আমিনুল ইসলাম নোমান, এফ এ পলাশ সরকার, যুবদল নেতা আরিফুল ইসলাম, বিল্লাল হোসেন, শাহজাহান, ছাত্রদল নেতা ওমর ফারুকসহ বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
আইনিউজ/হুমায়ুন কবির/এসডি
পাটুরিয়ায় ১৭ টি ট্রাক নিয়ে হেলে পড়ে ফেরি
সাংবাদিকদের উপর ক্ষ্যাপেছেন মির্জা ফখরুল (Video)
ছেলেদের ইসলামিক নাম অর্থসহ | ছেলে শিশুর নাম|
বিভাগ হচ্ছে কুমিল্লা ও ফরিদপুর, নাম হবে পদ্মা-মেঘনা
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























