রানীশংকৈল প্রতিনিধি
আপডেট: ১৬:২৯, ৩০ অক্টোবর ২০২১
রানীশংকৈলে কমিউনিটি পুলিশিং ডে পালিত
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কমিনিউটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় থানা চত্বর থেকে একটি র্যালি বের পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কমিনিউটি পুলিশ ফোরামের আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি সিনিয়র পুলিশ
কমিশনার তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, কমিনিউটি পুলিশ ফোরামের সভাপতি আহম্মদ হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক ও পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।
এছাড়াও ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ, ধর্মগড় ইউনিয়র আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম, নেকমরদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন, নন্দুয়ার ইউনিয়ন আওয়ামী লী গ সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম, কাউন্সিলর হালিমা আক্তার ডলিসহ থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস আই মোমিনুল ইসলাম।
আইনিউজ/হুমায়ুন কবির/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























