নিজস্ব প্রতিবেদক
এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ১১টি
ফাইল ছবি
এশিয়ার সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের ১১ টি বিশ্ববিদ্যালয়। যার মধ্যে সবার উপরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ইউনিভার্সিটি র্যাংকিংয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গত বছর কিউএস-এর করা এশিয়ার সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবির অবস্থান ছিল ১৩৫তম। সেই হিসাবে বিশ্ববিদ্যালয়টি আরও এক ধাপ উপরে উঠেছে। অন্যদিকে বুয়েটের অবস্থান ১৯৯ তম।
তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (২২৮ তম), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (২৭১-৮০ তম), ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (৩৫০-৪০০ তম), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৪০১-৪৫০ তম), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট (৪৫১-৫০০ তম), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৫৫১-৬০০ তম)।
তালিকার প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি। আর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে চীনের সিংহুয়া ইউনিভার্সিটি ও সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি।
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























