নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বরের মধ্যে সব বিদ্যালয়ে বই পৌঁছানোর সুপারিশ
ফাইল ছবি
আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব বিদ্যালয়ে শতভাগ বই পৌঁছে দিতে সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দশম বৈঠক শেষে কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা মহামারির কারণে সব কিছু থেমে ছিল। তবে সরকারের দেয়া বিনামূল্যের বই ছাপানো কাজ সঠিক সময়ে শেষ হচ্ছে। তাই ২৭ ডিসেম্বরের মধ্যে সব বিদ্যালয়ে বই পাঠানোর সুপারিশ করা হয়েছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন অংশগ্রহণ করেন। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ২০২১ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বাস্তবায়ন অগ্রগতির বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এছাড়া কমিটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন স্বতন্ত্র শিক্ষা প্রকৌশল সেল গঠনেরও সুপারিশ করে।
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























