নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:২০, ২২ ফেব্রুয়ারি ২০২১
২৪ মে থেকে শুরু বিশ্ববিদ্যালয়ের ক্লাস: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
আগামী ২৪ মে থেকে শুরু হচ্ছে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ক্লাস। এবং এর সাতদিন আগে অর্থাৎ ১৭ মে থেকে খুলে দেয়া হবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান।
করোনাভাইরাসের কারণে গত বছরের মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেই ছুটি রয়েছে।
আরও পড়ুন: ১৭ মে খুলছে বিশ্ববিদ্যালয়ের হল
শিক্ষামন্ত্রী বলেন, ক্লাসে পাঠদান শুরু এবং আবাসিক হল খুলে দেওয়ার আগে আবাসিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়া ব্যবস্থা করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ঈদুল ফিতরের পর ২৪ মে শুরু হবে। এর এক সপ্তাহ আগে ১৭ মে আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।
তবে এই সময়ের মধ্যে আগের মতোই অনলাইন ক্লাস চলবে। শ্রেণিকক্ষে পাঠদান ও কোনো ধরনের পরীক্ষা নেওয়া হবে না। শ্রেণিকক্ষে পাঠদান শুরুর পর সব পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান।
এখন যারা আবাসিক হলে অবস্থান করছেন, তাদেরকে হল ছাড়ারও নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে

























