নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ১০
সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাগুলো নেয়ার দাবিতে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভকারীদের মধ্যে ১০ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) প্রথমে সকাল সাড়ে ১০টায় শাহবাগ মোড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী জড়ো হলে তাদের আটক করে পুলিশ।
আটককৃতদের মুক্তির দাবিতে এখনো শাহবাগ মোড়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি আটককৃতদের মুক্তি না দেয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।
ছাত্রদের বক্তব্য অনুযায়ী আটককৃতরা হলেন- তেজগাঁও কলেজের শিক্ষার্থী কাউসার আহমেদ, হাসান আল মাহদী, শাহ দিদার, সিদ্ধেশ্বরী কলেজের আল আমিন মিনা, সাগর, খিলগাঁও মডেল কলেজের মোহাম্মদ সজল মিয়া, হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের মিরাজুল ইসলাম। বাকি তিনজনের নাম জানা যায়নি।
পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিলেও তারা আবারও একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা, ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’, ‘আমাদের পরীক্ষা নিতে হবে, নিতে হবে’, ‘শিক্ষা নিয়ে প্রহসন চলবে না, চলবে না’, ‘আমার ভাইয়ের মুক্তি, দিতে হবে দিতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আটককৃতদের ব্যাপারে রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ‘তারা আসলেই শিক্ষার্থী কিনা আমাদের সন্দেহ। আমাদের কাছে খবর এসেছে এরা অনুপ্রবেশকারী। আমরা যাচাই-বাছাই করে তাদের ছেড়ে দেব।’
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট






















