নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৮, ৭ মার্চ ২০২১
আপডেট: ১৩:২১, ৭ মার্চ ২০২১
আপডেট: ১৩:২১, ৭ মার্চ ২০২১
ঢাবিতে ভর্তির আবেদন শুরু কাল
ঢাকা বিশ্ববিদ্যালয়
আগামীকাল সোমবার (৮ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন। যা এদিন বিকেল ৪ টা থেকে শুরু হয়ে চলবে ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এর আগে, শুক্রবার (৫ মার্চ) নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত ৭টি জরুরি নির্দেশনা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়।
নির্দেশনাগুলো হলো-
১. ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক ও মাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর, মা-বাবার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক) দিতে হবে।
২. শিক্ষার্থীকে ৮ বিভাগীয় শহরের যেকোনো ১টিকে তার ভর্তি কেন্দ্র হিসেবে নির্বাচন করতে হবে।
৩. স্ক্যান করা একটি ছবির (Format: jpg, Size: 30–200KB, Width: 360-540px, Height: 540-720px) প্রয়োজন পড়বে।
৪. এসএমএস করার জন্য শিক্ষার্থীর কাজে টেলিটক, রবি, এয়ারটেল অথবা বাংলালিংক অপারেটরের মধ্যেন যেকোনো একটির মোবাইল নম্বর থাকতে হবে।
৫. ভর্তির আবেদন ফি তাৎক্ষণিক অনলাইনে (VISA /Mastercard/ American Express ডেবিট অথবা ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং) বা ৬. চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দেয়া যাবে।
৬. এ-লেভেল/ও-লেভেল/সমমান বিদেশি পাঠ্যক্রমে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমতা নিরূপণের জন্য admission.eis.du.ac.bd ওয়েবসাইটে গিয়ে ‘সমমান আবেদন’ বা Equivalence Application মেনুতে আবেদন করে তাৎক্ষণিকভাবে অনলাইনে নির্ধারিত ফি জমা দিতে হবে।
৭. সমতা নিরূপণের পর প্রাপ্ত Equivalence ID ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের মতো তারা একই ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
আইনিউজ/আরআর
আরও পড়ুন
শিক্ষা ও ক্যাম্পাস বিভাগের সর্বাধিক পঠিত
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
সর্বশেষ
জনপ্রিয়
























