খালেদুল হক, কুবি প্রতিনিধি
পায়ে হেটেঁ ১৫০ কি.মি. পদযাত্রা শুরু করলেন কুবির তিন রোভার
প্লাস্টিক ব্যবহার বর্জনের ডাক দিয়ে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থেকে পদযাত্রা শুরু করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোভার স্কাউটের তিন সদস্য।
প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড' প্রাপ্তির লক্ষ্যে বুধবার (২৪ মার্চ) সকাল থেকে ১৫০ কি.মি. এর পদযাত্রা শুরু হয়। এ পরিভ্রমণ ২৮ মার্চ কক্সবাজার জেলার টেকনাফ এসে শেষ হবে।
এই পরিভ্রমণকারী দলের নেতৃত্ব রয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী ও সিনিয়র রোভারমেট খোরশেদ আলম। অন্যরা হলেন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রোভারমেট আব্দুর রহমান ও অর্থনীতি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রোভারমেট রাশেদুল আমীন।
এই পরিভ্রমণ সম্পর্কে দল নেতা খোরশেদ আলম বলেন, চট্টগ্রাম জেলার লোহাগড়া থেকে ৫ দিন ব্যাপী এই পদযাত্রা শুরু করেছি। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নিজেদের স্বচ্ছ দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভারকে আরো সমৃদ্ধি করে তোলার প্রত্যয়ে আমাদের এই আয়োজন।
প্রসঙ্গত, রোভারিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)’ প্রাপ্তির লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র্যাম্বলিং বা পরিভ্রমণ নামে পরিচিত।
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট






















