নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০১:৫২, ২৫ মার্চ ২০২১
এমবিবিএস ভর্তি
পরীক্ষা চলাকালে বন্ধ রাখতে হবে কোচিং-ফটোকপি মেশিন
ফাইল ছবি
দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার ও কেন্দ্রের আশেপাশের সব ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস পরীক্ষা নিয়ে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এমবিবিএস একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রতিবছর আমরা পরীক্ষাটি নিয়ে আসছি। এবার ১ লাখ ২২ হাজার পরীক্ষার্থী আবেদন করেছে। সারাদেশে ৫৫টি সেন্টার আমরা নির্ধারণ করেছি। প্রয়োজন হলে বৃদ্ধি করা হবে। স্বাস্থ্যবিধি যাতে মানা হয় সেই ব্যবস্থা নেয়া হয়েছে, তিন ফিট দূরত্ব রেখে পরীক্ষার্থীরা বসবে। সবাইকে মাস্ক পরতে হবে, সেখানে স্যানিটাইজার থাকবে। ভেন্যুতে অন্য কাউকে ঢুকতে দেবো না, অভিভাবকরা যাতে ভালো অবস্থায় থাকতে পারে সে বিষয়গুলো আমরা নজরে এনেছি।’
পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা মনিটরিং সেল গঠন করেছি। কোনো সমস্যা দেখা দিলে সেলে যোগাযোগ করা যাবে এবং তারা সার্বিক ব্যবস্থা নেবে। কোচিং সেন্টার বন্ধ করা হবে এবং কোনো ফটোকপি মেশিন কেন্দ্রের আশপাশে থাকতে পারবে না। তাহলে আমরা সুন্দরভাবে পরীক্ষা নিতে পারব, সফলতার সাথে নিতে পারব।’
জাহিদ মালেক আরও বলেন, ‘সুন্দরভাবে সব স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজ করব। পরীক্ষাকেন্দ্রগুলোতে ম্যাজিস্ট্রেটও থাকবে এবং তারা সার্বিক বিষয়গুলো দেখবে। কোনো সমস্যা হলে ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।’
এছাড়া গুজব প্রতিরোধে কঠোর ব্যবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন বাহিনীর কাছে বলেছি যাতে গুজব না ছড়ানো হয়। যাতে ফেসবুকে নেতিবাচক গুজব না ছড়ানো হয় সেটি দেখতে বলেছি। তারা বলেছে, সর্বোচ্চ চেষ্টা করবে। পরীক্ষার প্রশ্ন নিরাপদে রাখার ব্যবস্থা করবে তারা।’
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩

























