Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৮, ২৫ মার্চ ২০২১
আপডেট: ১৫:৪১, ২৫ মার্চ ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ঈদের পর: শিক্ষামন্ত্রী

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আবারও পেছানো হলো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ। ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হওয়ার কথা থাকলেও এখনই খুলছে না স্কুল কলেজ। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন,  ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মধ‌্যে ফেলতে পারি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সম্পূর্ণ অবগত রয়েছেন। যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে তাই এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চাই না।”

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, ৩০ মার্চ স্কুল-কলেজ খুলে দেওয়া হবে।  পরে অবশ্য করোনা সংক্রমণ ও এতে মৃত্যু বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় পেছানো হতে পারে ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়