নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:২৮, ৩১ মার্চ ২০২১
ঢাবিতে ভর্তি আবেদনের সময় শেষ হচ্ছে আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের অনলাইন প্রক্রিয়ার আর সময়সীমা বাড়ছে না। ভর্তি আবেদন শুরুর পর কারিগরি জটিলতার জন্য প্রায় ৮১ ঘন্টা বন্ধ ছিলো আবেদন প্রক্রিয়া। তখন বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছিলো সময় বাড়ানো হবে। ফলে ৩১ মার্চেই শেষ হচ্ছে অনলাইনে আবেদন প্রক্রিয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।
আগের ঘোষণা অনুযায়ী এ আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে বুধবার (৩১ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিটে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ৪টা পর্যন্ত। ১ মে ২০২১ শনিবার বিকেল ৩টা থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
উল্লেখ্য, গত ৮ মার্চ উদ্বোধনের পর ‘ভর্তিচ্ছুদের অতিরিক্ত আবেদনের কারণে’ সার্ভার ডাউন থাকায় আরও সার্ভার স্থাপনের জন্য গত ১১ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন প্রক্রিয়া। তখন প্রয়োজনে সময়সীমা বাড়ানোর কথা বলেছিল কর্তৃপক্ষ।
আইনিউজ/এসডি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট






















