নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৪৬, ৪ এপ্রিল ২০২১
মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ যেকোনো সময়
ফাইল ছবি
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জানা গেছে, ফল প্রকাশিত হতে পারে যেকোনো সময়। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট থেকে এবং টেলিটক মোবাইলের এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এবার ১৮টি মেডিকেল কলেজে আসন সংখ্যা তিন হাজার ২১২টি।
তিনি বলেন, প্রথমবারের মতো বুয়েটের বিশেষজ্ঞ একটি দল শুক্রবারের পর থেকে দিনরাত পরিশ্রম করে মেডিকেলে ভর্তির ফল প্রস্তুত করেছে। আশা করছি সন্ধ্যার পরেই ফল প্রকাশ করতে পারব।
গত শুক্রবার (২ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এবারের পরীক্ষা নেয়া হয়। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ২২ হাজার ৮৭৪ জন। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৮৫৬ জন। অর্থাৎ অনুপস্থিত ছয় হাজার ১৮ জন।
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























