খালেদুল হক, কুবি প্রতিনিধি
আপডেট: ২০:২৮, ১৬ এপ্রিল ২০২১
অন্তরের চিকিৎসায় বন্যার প্রায় ৩৪ হাজার টাকা হস্তান্তর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অন্তর সাহার চিকিৎসার জন্য ৩৩ হাজার ৯০০ টাকা হস্তান্তর করেছে তার সহপাঠী ইসরাত জাহান বন্যা। শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে বিকাশের মাধ্যমে কুবির ইংরেজি বিভাগের ছাত্র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক রেনেসাঁ আহমেদ সায়মার একাউন্টে স্থানান্তর করেন।
‘ট্রীট’স ফর ইউ’ (Treats For You) নামে নিজের ফেসবুক পেইজে চকলেট ও মিষ্টান্ন তৈরি শেখাতে অনলাইনে ক্লাসের আয়োজন করেছেন তিনি৷ এ উদ্যোগের আওতায় প্রথম ধাপের ক্লাসটি গত ১৪-২২ এপ্রিল শুরু হয় এবং দ্বিতীয় ধাপের ক্লাসটি নেওয়া হবে ১২-১৯ মে তারিখে।
নিজের এ উদ্যোগ সম্পর্কে ইসরাত জাহান বন্যা বলেন, "আমার সহপাঠী অন্তর সাহা, দীর্ঘ ৫ বছর ধরে সে কিডনি সমস্যা নিয়ে লড়াই করে আসছে। বর্তমানে তার দুটো কিডনিই প্রায় অচল। বাঁচতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। যার জন্যে প্রয়োজন প্রায় ৩০ লক্ষাধিক টাকা। তাই আমি আমাদের পেইজ থেকে অন্তরের জন্য এই উদ্যোগ নিয়েছি। আমরা অন্তরের জন্যে ২টা ক্লাস নিয়েছি, প্রথম ক্লাসের লভ্যাংশের অর্ধেক পাঠিয়ে দিয়েছি এবং দ্বিতীয় ক্লাসের লভ্যাংশের পুরোটাই অন্তর সাহার চিকিৎসার জন্য পাঠিয়ে দিবো"।
সংশ্লিষ্ট খবর
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট























