নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৫৮, ৬ মে ২০২১
করোনাকালে যেভাবে পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়গুলো
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে কোনও শিক্ষার্থী যদি অনলাইনে পরীক্ষা দিতে সম্মতি না দেয় সেক্ষেত্রে তাদের ওপর এই পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না বলে জানানো হয়েছে।
এছাড়াও, কোনও বিশ্ববিদ্যালয় যদি মনে করে তারা অনলাইন না নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে অফলাইন পরীক্ষা নেবে সেটিও তারা করতে পারবে।
বৃহস্পতিবার (৬ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা জুম প্ল্যাটফর্মে বৈঠক করে এ সিদ্ধান্ত দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি উপাচার্য ড. মূনাজ আহমেদ নূর বলেন, আজকের বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে পরীক্ষা নেয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে যারা চাইবে তারা অনলাইনে শুধু একাডেমিক পরীক্ষাগুলো নিতে পারবে। সেক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিলে অনুমোদন নিতে হবে।
তিনি জানান, অনলাইন পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের টেকনিক্যাল কমিটি একটি গাইডলাইন তৈরি করেছে। সব বিশ্ববিদ্যালয়কে এ গাইডলাইন অনুসরন করে পরীক্ষা নিতে হবে। সেখানে কীভাবে প্রশ্ন করতে হবে, কীভাবে পরীক্ষা মনিটরিং করতে হবে সব বিষয় বলা আছে।
ইউজিসির সদস্য ড. মুহাম্মদ আলমগীর বলেন, করোনা পরিস্থিতির দীর্ঘদিন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। এ কারণে গত দুই সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। শিক্ষার্থীরা যাতে সেশনজটে না পড়ে সে কারণে অনলাইন মাধ্যমে এসব পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
আইনিউজ/এসডি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট























