নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৯:৪২, ১৭ মে ২০২১
দেশের সব কওমি মাদরাসা ২৯ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ
করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশের সব কওমি মাদরাসা আগামী ২৯ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার।
রোববার (১৬ মে) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশসহ সারাবিশ্বে চলমান করোনা মহামারিতে সম্প্রতি সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দেয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তা বিবেচনা করে ও কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে দেশের সব কওমি মাদরাসা আগামী ২৯ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সময়ের মধ্যে কওমি মাদরাসায় সবধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখতে বলা হয়েছে। বন্ধের দিনগুলোতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট























