শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৬:৩০, ১২ ডিসেম্বর ২০২৩
স্টেকহোল্ডারদের অংশগ্রহণে শাবিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ছবি- আই নিউজ
স্টেকহোল্ডারদের অংশগ্রহণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুুুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় প্রশাসনিক ভবনের এক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘এপিএ’র ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির কর্মপক্রিয়া একটি সমন্বিত কর্মপ্রক্রিয়া। সারা বছরের সকল বিভাগ ও দপ্তরের সকল কার্যক্রম ত্রৈমাসিক ভিত্তিতে নিদিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে উপস্থাপন করতে হয়। আজকে যারা এখানে উপস্থিত আছেন আপনাদের উপরই আমাদের তথ্যের হালনাগাদ নির্ভর করে। এ বছর আমরা আপনারদের সহযোগিতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে বাংলাদেশেী সকল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২য় স্থান অর্জণ করেছি। আগামী বছরেও আমরা আরো ভালো অবস্থান সৃষ্টি করতে আপনাদের সঠিক সময়ে কাজের প্রমানক সহ তথ্য চাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। এছাড়াও সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, ইনস্টিটিউটের পরিচালক, দপ্তর প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























