শাবিপ্রবি প্রতিনিধি
শীতার্তদের মাঝে শাবির সঞ্চালনের শীতবস্ত্র বিতরণ
সিলেটের তারাপুর চা বাগানের শীতার্ত চা-শ্রমিকদের মাঝে প্রথম ধাপে প্রায় ৪০ টি পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালন।
আজ বুধবার (১৭ জানুয়ারি) সংগঠনটির পক্ষ্য থেকে বিষয়টি নিশ্চিত করা হয় ।
সংগঠনটি জানায়, প্রথম ধাপে প্রায় ৪০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও সঞ্চালনের উপদেষ্টা মোহাম্মাদ রাজিক মিয়া ও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দ্বিতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
সঞ্চালনের সাধারণ সম্পাদক মহসিন হোসেইন বলেন , "এই তীব্র শীতে অসহায় মানুষদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। সঞ্চালন বরাবরই চেষ্টা করে তার মানবিক কাজের বিস্তারের মাধ্যমে অসহায়দের পাশে থাকার জন্য। এই মহৎ কর্মসূচীতে পাশে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি অবাট হেল্পার্স ‘ইউএসএ’কে।
প্রসঙ্গত, রক্তের প্রবাহে গড়ি আত্মার বন্ধন’ এই স্লোগানকে সামনে রেখে ২০০৯ সালের ৫ এপ্রিল যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের অন্যতম রক্তদানমূলক সেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’। প্রতিষ্ঠার পর থেকে সাধারণ মানুষকে বিনা মূল্যে রক্ত সরবরাহের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, শীতবস্ত্র বিতরণ, চ্যারিটি চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।
আই নিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩

























