শাবিপ্রবি প্রতিনিধি
উপাচার্যের সাথে নবনির্বাচিত শাবি অফিসার্স এসোসিয়েশনের সাক্ষাৎ
উপাচার্যের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত অফিসার্স এসোসিয়েশন । উপাচার্যের সাথে সাক্ষাৎ শেষে কোষাধক্ষ অধ্যাপক আমিনা পারভীনের সাথে সাক্ষাৎ করেন অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত নেতারা।
রোববার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- অফিসার্স এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আশোক বর্মন অসিম, সহ-সভাপতি আহমদ মাহবুব ফেরদৌসী, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী শিশির, সদস্য তাজিম উদ্দিন, মোর্শেদ আহমেদ, ইউনুস আলী, পারভেজ আহমেদ, সিরাজুল ইসলাম উজ্জল ও আশরাফুল হক।
এসময় ভাইস উপাচার্য অফিসার্স এসোসিয়েশনের সকল যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেন। পাশাপাশি অসুস্থ প্রশাসনিক কর্মকর্তা শাহেদ আমমেদ এর চিকিৎসার খোজ খবর নেন উপাচার্য।
এর আগে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত শাবির কর্মকর্তা সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ পরিষদের প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, ও কার্যনির্বাহী তিনটি পদে এবং বিএনপি ও জামাতপন্থী প্যানেল থেকে সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী পদে ৩টি পদে জয়লাভ করে।
আই নিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























