ঢাকা, বুধবার ২৪ জুন ২০২৬,   আষাঢ় ১০ ১৪৩৩

সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৯, ২১ ফেব্রুয়ারি ২০২৪

শহীদ দিবসে তিন ভাগে বিভক্ত শাবি ছাত্রলীগ

শহীদ দিবসে তিন ভাগে বিভক্ত শাবি ছাত্রলীগ

শহীদ দিবসে তিন ভাগে বিভক্ত শাবি ছাত্রলীগ

নতুন কমিটি গঠনে জীবনবৃত্তান্ত জমাদানের সময়কালে তিন ভাগে বিভক্ত হয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা (শাবিপ্রবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। এর মধ্যে দিয়ে পদপ্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে বিভক্তি আরও স্পষ্ট হয়েছে বলে অনেকের ভাষ্য। 

 শহীদ দিবস উপলক্ষে বুধবার(২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শাবিপ্রবির ইংরেজি বিভাগ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সীমান্তের নেতৃত্বে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর একই জায়গায় ছাত্রলীগ নেতা নাজমুল হুদা শুভ'র নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়।  

সর্বশেষ বেলা ১২টায় সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক উপ-দপ্তর সম্পাদক মো. সজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়ার নেতৃত্বে তাদের সমর্থক ও মামুন শাহ’র সমর্থকরা একত্রে শ্রদ্ধা নিবেদন করেন। 

এসময় আইন শৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সক্রিয় তৎপরতা লক্ষ্য করা গেছে।

 জানা যায়, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২০২১ সালের ১৭ জুন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এর পর থেকে ৬টি গ্রুপ ও বিভিন্ন উপ-গ্রুপে বিভক্ত হয়ে পড়েন সংগঠনটির ওই শাখার নেতাকর্মীরা। এদিকে, দীর্ঘদিন ধরে কমিটি না থাকা এ ইউনিটে নতুন কমিটি গঠন করতে গত ৮ ফেব্রুয়ারি পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত চেয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত ১৫ ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারির পর্যন্ত সিভি জমা দেওয়া যাবে। এর পর থেকেই কমিটির পদপ্রত্যাশী নেতাকর্মীরা ক্যাম্পাসে নিজেদের অবস্থান জানান দিতে পৃথকভাবে শোডাউন দিতে দেখা যাচ্ছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়