সাগর শুভ্র, শাবি প্রতিনিধি
শাবিতে `ওয়ার্কশপ অন ফিল্ড প্র্যাক্টিকাম` বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের উদ্যেগে 'ওয়ার্কশপ অন ফিল্ড প্র্যাক্টিকাম' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) সকাল ১১টায় শাবিপ্রবি সামাজিক বিজ্ঞান ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় ।
কর্মশালায় বিভাগীয় প্রধান অধ্যাপক মুহ. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চোধুরী । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের পড়াশুনা ও গবেষণায় আনন্দে প্রবেশ করাতে চাই। কমিউনিটি পর্যায়ে সমাজকর্ম বিভাগের কাজটি চমৎকার। তবে তোমরা নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর রাখবে । কমিউনিটিতে সেবা দিতে হলে সুস্থ থাকা প্রয়োজন । এ বিভাগের প্রয়োজনে সহযোগিতা অব্যাহত থাকবে ।
তিনি আরোও বলেন, আমরা বিশ্ববিদ্যালয় খুলে দিতে চেষ্টা করছি । আমরা চাই কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া বিশ্ববিদ্যালয় খোলে দিতে ।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে যাব। আমার দরজা সবার জন্য খোলা । যে কেউ যে কোন সময় চলে আসতে পারেন । আমি সবার কাছে সহযোগিতা চাচ্ছি।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, এই বিভাগের সাথে আমার শুরু থেকে সম্পর্ক । আমি মনে করি, ব্যাবহারিক প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের দরকার ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসি কুমার দাস।
এছাড়া অধ্যাপক ড. নিয়াজ আহম্মেদ, ড. ফয়সাল আহম্মদ, আমিনা পারভীন, মো. মোয়াজ্জেম হোসেন, সৈয়দা সুলতানা পারভীন, তাহমিনা ইসলাম, ড. শফিকুর রহমান চোধুরী, ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস, ল আবুল কাশেম, মো. ফখরুল আলম, কৃত্তিবাস পাল, প্রিয়াংঙ্কা ভট্টাচার্য ও বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল।
আই নিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে

























