‘প্রতীতি’র মোড়ক উন্মোচন
বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত নৃপেন্দ্রলাল দাশকে সংবর্ধন
ছবি: আই নিউজ
বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট গবেষক ও লেখক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশকে সংবর্ধনা দিয়েছে উত্তরণ পাঠাগার। একই অনুষ্ঠানে পাঠাগারের নিয়মিত প্রকাশনা বার্ষিক সাহিত্য সাময়িকী ‘প্রতীতি’-এর দ্বিতীয় বর্ষ সংখ্যা ২০২৬-এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রফেসর নৃপেন্দ্রলাল দাশের রবীন্দ্রনাথবিষয়ক একাধিক গ্রন্থ নিয়ে স্বরচিত প্রবন্ধ পাঠ করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক রুহুল আমিন এবং একই বিভাগের অতিথি শিক্ষক নিশাত তাসনিম। তাঁদের প্রবন্ধে বিশেষভাবে উঠে আসে শ্রীহট্ট অঞ্চলে রবীন্দ্রস্মৃতির বিভিন্ন দিক এবং এ বিষয়ে নৃপেন্দ্রলাল দাশের গবেষণাধর্মী অবদান, যা উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।
পরে উত্তরণ পাঠাগারের পক্ষ থেকে প্রফেসর নৃপেন্দ্রলাল দাশকে বর্ণিল ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়।
সংবর্ধনা পর্ব শেষে উত্তরণ পাঠাগারের বার্ষিক সাহিত্য সাময়িকী ‘প্রতীতি’-এর দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। সাহিত্য ও সংস্কৃতিমনা ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শামসুন নাহার খাঁন, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, বিশিষ্ট লেখক, কবি ও শিক্ষক দ্বীপেন্দ্র ভট্রাচার্য্য, শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুদর্শন শীল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক আব্দুর রউফ তালুকদার, ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জহিরুল মিঠু, সাংস্কৃতিক কর্মী হাফিজুর রহমান তুহিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীরা।
‘প্রতীতি’র দ্বিতীয় বর্ষ সংখ্যাকে সমৃদ্ধ করেছেন ড. আবুল ফতেহ ফাত্তাহ, দীপংকর মোহান্ত, আহমদ সিরাজ, আকমল হোসেন নিপু, কয়েস সামীসহ দেশের বিভিন্ন লেখক ও গবেষক।
আয়োজকরা জানান, সাহিত্যচর্চা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং স্থানীয় সাহিত্য-সংস্কৃতির বিকাশে উত্তরণ পাঠাগার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ‘প্রতীতি’ সাময়িকীর নতুন সংখ্যাও সেই প্রচেষ্টারই অংশ।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























