নিজস্ব প্রতিবেদকৃ
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ দেশে ফিরল
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী মুজিবুর রহমানের লাশ হস্তান্তর করেছে ভারত। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক মো. মুজিব আলীর (২০) মরদেহ বিজিবির সার্বিক প্রচেষ্টা ও সমন্বয়ের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পরে পুলিশ নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১২ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টার দিকে ৬-৭ জনের একটি বাংলাদেশি চোরাকারবারী দল ভারতীয় চোরাকারবারীদের সহায়তায় চোরাচালানি পণ্য ও ভারতীয় নাসির পাতার বিড়ি আনার উদ্দেশ্যে সীমান্ত পিলার ১৮৫২/৫-এস এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ১৯৯ বিএসএফ লাঠিয়াপুড়া ক্যাম্পের সদস্যরা গুলি চালালে মো. মুজিব আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নিহত মুজিব আলী কুলাউড়া উপজেলার দত্তগ্রাম গ্রামের বাসিন্দা। তিনি মো. অজিব আলীর ছেলে।
ঘটনার পরপরই ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফ কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করে ঘটনার তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি লিখিতভাবে জোরালো প্রতিবাদলিপি পাঠানো হয়। এছাড়া কোম্পানি ও বিওপি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকেও ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয় এবং নিহত ব্যক্তির মরদেহ দ্রুত ফেরত আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়।
বিজিবির অব্যাহত প্রচেষ্টা ও সমন্বয়ের ফলে ১৩ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে চাতলাপুর আইসিপি এলাকায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ নিহতের মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
পরে কুলাউড়া থানা পুলিশ মরদেহ গ্রহণ করে। ১১ নম্বর শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জয়নুল ইসলামের উপস্থিতিতে নিহতের চাচা মো. ফজির আলীর কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় বিজিবি বিএসএফের প্রতি আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























