ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৬, ১৩ জুন ২০২৬

দায়িত্ব নিলেন মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার

মৌলভীবাজারের পুলিশ সুপার মনিরুল ইসলাম

মৌলভীবাজারের পুলিশ সুপার মনিরুল ইসলাম

মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মনিরুল ইসলাম। শনিবার (১৩ জুন) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজারে কর্মস্থলে যোগদান করেন।

দায়িত্ব গ্রহণের সময় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

জানা যায়, মোঃ মনিরুল ইসলাম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। বাংলাদেশ পুলিশে যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে মৌলভীবাজার জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে তারা মনে করেন।

নবাগত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের যোগদানে জেলা পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব জেলার সার্বিক নিরাপত্তা ও পুলিশি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়