ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:১৩, ১৬ ফেব্রুয়ারি ২০২২

সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ী আর নেই

চলে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

ভারতের এনডিটিভি জানাচ্ছে, গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পী লাহিড়ী। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়িও ফেরেন তিনি। আবার অসুস্থ হয়ে পড়লে সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ীর। হিন্দিতে ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় অমর সঙ্গী, আশা ও ভালবাসা, আমার তুমি, অমর প্রেম প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি- ৩’ এর জন্য।

কিশোর কুমার ছিলেন বাপ্পীর সম্পর্কে মামা। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী— দু’জনেই সঙ্গীত জগতের মানুষ। ফলে একমাত্র সন্তান বাপ্পী ছেলেবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা, বাবার কাছেই পান প্রথম গানের তালিম। মা-বাবা নাম দিয়েছিলেন অলোকেশ, কিন্তু জনপ্রিয়তা পান বাপ্পী নামে।

১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পী। তার পর দীর্ঘদিন বাংলা ও হিন্দি ছবির গান গেয়েছেন। সুর দিয়েছেন। শরীরে প্রচুর সোনার গয়না পরতে ভালবাসতেন। বলতেন, ‘আমার ভগবানের নাম সোনা!’ ছিল গায়কীর নিজস্ব কায়দা, যা তাকে হিন্দি ছবির জগতে পরিচিতি দিয়েছিল। পেয়েছেন একাধিক পুরস্কার এবং সম্মান।

বাপ্পী লাহিড়ী রাজনীতিতেও নেমেছিলেন। বিজেপি-তে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর কেন্দ্র থেকে ভোটেও লড়েছিলেন। কিন্তু রাজনীতিতে কখনওই স্বচ্ছন্দ বোধ করেননি বাপ্পী।

এদিকে গতকাল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন উপমহাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই সঙ্গীতশিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান

এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়