বিনোদন ডেস্ক
করোনায় আক্রান্ত পরিচালক সোহানুর রহমান সোহান
স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক লিটন এরশাদ।
তিনি জানান, সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির পরিচালক সোহান। বর্তমানে তারা বাসাতেই আইসোলেশনে আছেন।
পরিচালক বজরুল রশীদ চৌধুরী ফেইসবুকে লেখেন, “সোহানুর রহমান সোহান সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হলেও বর্তমান অবস্থা উন্নতির দিকে। তিনি তাদের উভয়ের সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন।”
সোহানুর রহমান সোহান বহু বাণিজ্য সফল চলচ্চিত্রের নির্মাতা। তার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম ছবির পরিচালকও তিনি।
শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন সোহান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এর পর ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে তুমুল জনপ্রিয়তা পান।
সংগঠক হিসেবেও সোহানের পরিচিতি আছে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুইবার মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। টানা দুইবার সহসভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমান কমিটিতে আছেন কার্যকরী সদস্য হিসেবে।
আইনিউজ/এসডিপি
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
























