ঢাকা, শুক্রবার ০৭ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৩ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ৩০ আগস্ট ২০২০

পশ্চিমবঙ্গের দুই কলেজে মেধা তালিকায় সানি লিওনের নাম!

ভারতের পশ্চিমবঙ্গের আশুতোষ কলেজ থেকে ইংলিশে স্নাতক হতে চান সানি লিওন! সেই কলেজের ইংরাজি বিভাগের মেধা তালিকায় চোখ বুলালে সকলকেই বিস্মিত হতে হবে। কারণ কলেজে ভর্তির সেই মেধা তালিকায় নাম রয়েছে সানি লিওনের! 

শুধু আশুতোষ কলেজ নয়, বজবজের একটি কলেজের মেধা তালিকাতেও নাম রয়েছে তার।

লস অ্যাঞ্জেলস থেকে সানি লিওন টুইটে লেখেন, "তাহলে তোমরা কি আমার সেমিস্টারে!" অবশ্য এভাবে বিষয়টি নিয়ে রসিকতা করা হলেও, শিক্ষার্থীরা এই ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। প্রথমে বিষয়টি ভুয়া ভাবলেও, পরে সত্যতা যাচাই করে পুলিশের দ্বারস্থ হয়েছে তারা। কীভাবে এই বিকৃতি, খতিয়ে দেখতে পুলিশের সাইবার সেলকে অনুরোধ করেছে অভিযোগকারীরা।

তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, "কেউ রসিকতা করতেই তথ্য বিকৃত করে এই ঘটনা ঘটিয়েছে। এমনকী অনলাইন ভর্তি প্রক্রিয়ার দুর্বল দিকটাও প্রকাশ করেছে এই ঘটনা।"

আইনিউজ/টিএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়