ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৩ ১৪৩৩

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২২:৫০, ২৪ জানুয়ারি ২০২২

হঠাৎ প্রেসার কমে গেলে যা করবেন

সাধারণত একজন সুস্থ মানুষের রক্তচাপ থাকে ১২০/৮০। সেটা ৯০/৬০ বা এর আশপাশে থাকলে লো ব্লাড প্রেসার হিসেবে গণ্য করা হয়। অনেকেই লো প্রেসারে ভুগে থাকেন। হঠাৎ প্রেসার কমে গেলে মাথা ঘোরা, ক্লান্তি বোধ, অজ্ঞান হওয়া, বমি বমি ভাব, বুক ধড়ফড়, অবসাদ, চোখে ঝাপসা দেখা এবং শ্বাস-প্রশ্বাস নিতে অসুবিধা হয়।

তাছাড়া হঠাৎ প্রেসার অতিরিক্ত কমে গেলে মস্তিষ্ক, কিডনি ও হৃদপিণ্ডে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়। এরকম অবস্থায় মানবদেহে অস্বাভাবিকতা দেখা দেয়। ফলে প্রেসার কমে গেলে বাড়িতেই প্রাথমিক কিছু পদক্ষেপ করা জরুরি। সেগুলো হলো- 

• সর্বপ্রথম প্রেসার মাপুন। 

• কিসমিস পানিতে ভেজান। দ্রুত সেই পানি পান করুন। 

• এক গ্লাস পানিতে আধা চা চামচ লবণ মেশান। চটজলদি ওই লবণ-পানি পান করুন।

• এক গ্লাস গাজরের জুসে সামান্য মধু মেশান। সকালে খালি পেটে তা একনাগাড়ে পান করুন। 

আরও পড়ুন- ওমিক্রন মোকাবিলায় সাহায্য করবে যেসব খাবার 

• অবস্থা বেগতিক হলে এক কাপ পানিতে এক টেবিল চামচ যষ্টিমধু মেশান। তৎক্ষণাৎ তা পান করুন।

• হট চকলেটসহ যেকোনো ক্যাফেইনসমৃদ্ধ পানীয় দ্রুত ব্লাড প্রেশার বাড়ায়। ফলে তা পান করার চেষ্টা করতে পারেন। 

• দিনে দুবার কফি পান ব্লাড প্রেসার বাড়ায়। সেটি পান করতে পারেন। এক্ষেত্রে তাতে দুধ ও চিনি ব্যবহার করা যাবে না। 

• রাতে কয়েকটি কাঠবাদাম পানিতে ভিজিয়ে রাখুন। সকালে সেটির খোসা ছাড়িয়ে এক গ্লাস দুধের সঙ্গে ব্লেন্ড করুন। পরে তা পান করুন। 

• সর্বোপরি, প্রেসার কম বা বেশি হলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়