Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬,   চৈত্র ৯ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৪:১২, ২ জুন ২০২১
আপডেট: ২২:০১, ২ জুন ২০২১

ওয়াশিং মেশিন দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

প্রতিদিনের জামা-কাপড় পরিষ্কারের অন্যতম বিকল্প ওয়াশিং মেশিন। ময়লা কাপড় ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলে মুহূর্তেই পরিষ্কার হয়ে যায়। জীবনকে আরও সহজ করে তুলেছে এই যন্ত্রটি।

তবে অনেকেই জানেন না, ওয়াশিং মেশিন দীর্ঘদিন ভালো রাখবেন কীভাবে? কেননা দামী এই যন্ত্রটি একবার নষ্ট হলে পুনরায় কেনা মধ্যবিত্তদের জন্য বেশ কষ্টকর।

কাপড় পরিষ্কার করা সময় কিছু বিষয় মাথায় রাখলেই ওয়াশিং মেশিন দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক ওয়াশিং মেশিন ভালো রাখতে যে ভুলগুলো এড়িয়ে চলবেন-

১. জামাকাপড়ের ট্যাগের গায়ে লেখা থাকে কীভাবে তা কাঁচতে হবে। যদি আপনি খেয়াল না করেন; তাহলে কাপড় ও মেশিন দুটোই নষ্ট হবে।

২. ওয়াশিং মেশিন চালানোর আগে এর সেটিংস কীভাবে ঠিক করবেন, তা আগেই জেনে নিন। বেশিরভাগ জামাকাপড়ই নরমাল সেটিংসে পরিষ্কার করা যায়। তবুও অনেক জামাকাপড়ের জন্য আলাদাকরে সেটিংস সেট করতে হয়।

৩. অত্যাধিক নোংরা জামাকাপড় পরিষ্কারের জন্য অযথা বেশি ডিটারজেন্ট দেবেন না। এতে আপনার ওয়াশিং মেশিনের ক্ষতি হবে। তাই পরিমাণমতোই ডিটারজেন্ট ব্যবহার করুন কাপড় কাচতে।

৪. কাপড় কাচা হয়ে গেলে ভেজা জামাকাপড় দীর্ঘক্ষণ মেশিনের ভেতরে ফেলে রাখবেন না। প্রয়োজনে মোবাইলে রিমাইন্ডার দিয়ে রাখুন। এতে কাচা জামাকাপড়েও গন্ধ হবে; আবার মেশিনও খারাপ হবে।

৫. ওয়াশিং মেশিনে কাপড় কাচার সব কোনটি কোন ধরনের ফেব্রিক, তা খেয়াল করে তবেই ঢোকান। এর ফলে যেমন একটা পোশাকের রং অন্য পোশাকে লেগে খারাপ হয়ে যেতে পারে; তেমনই দীর্ঘদিন এমনটি করলে ওয়াশিং মেশিন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়