Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১, ২২ আগস্ট ২০২০

টেস্ট ক্যারিয়ারে বাটলারের দ্বিতীয় সেঞ্চুরি

ইংল্যান্ড-পাকিস্তানের তৃতীয় ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছে। সাউদাম্পটনে দুই দলের সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন পুরো ৯০ ওভারই খেলা হয়েছিল। কিন্তু শনিবার ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনের সিংহভাগই বৃষ্টিতে ভেসে গেছে।

লাঞ্চের আগে খেলা হতে পেরেছে মাত্র ১৮ ওভার। তাতে আগের দিনের সঙ্গে আরো ৪১ রান যোগ করেছে ইংলিশরা। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৩।

জ্যাক ক্রলি ও জস বাটলার অবিচ্ছিন্ন থেকে এগিয়ে চলেছেন। পঞ্চম উইকেটে এখন পর্যন্ত তাদের সংগ্রহ ২৪৬।

আগেরদিনই নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন ক্রলি। এখন ডাবলের অপেক্ষায় এই ডানহাতি। ১৮৬ রান নিয়ে উইকেটে তিনি। আর আগের দিনের ৮৭ রান নিয়ে দিন শুরু করা বাটলার তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। ১১৩ রানে অপরাজিত তিনি।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়