ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:১২, ২৪ আগস্ট ২০২০

বাফুফের সহ-সভাপতি মহি করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

বিবৃতিতে জানানো হয়, রোববার মহিউদ্দিন আহমেদ মহির কভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। বর্তমানে তিনি ঢাকার গোপীবাগে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মহি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ অন্যান্য কর্তারা মহির সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়