Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ২৯ আগস্ট ২০২০

করোনামুক্ত হলেন সাবেক ফুটবলার বাদল রায়

করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়। শুক্রবার তিনি করোনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসে।

গত ১১ আগস্ট অসুস্থ হয়ে পড়লে বাদল রায়কে ভর্তি করা হয় রাজধানীর আসগর আলী হাসপাতালে। সেদিন তার কোভিড-১৯ পরীক্ষা করলে করোনা পজিটিভ আসে। তবে ডাক্তারের পরামর্শে তিনি বাসায়ই চিকিৎসা নিয়েছেন। কারণ, একটু গলা ব্যথা ছাড়া করোনার আর কোনো উপসর্গ ছিল না তার।

বাদল রায় বলেন, ‘আমার করোনা পজিটিভ হওয়ার পর বাসার প্রত্যেকের করোনা পরীক্ষা করিয়েছিলাম। কারও পজিটিভ আসেনি। আমি শুক্রবার দ্বিতীয়বার পরীক্ষা করি এবং শনিবার রিপোর্ট পেয়েছি নেগেটিভ। করোনা পজিটিভ হওয়ার পর যারা আমার খোঁজ-খবর নিয়েছেন এবং আমার সুস্থতা কামনা করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি’।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়