ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ৩১ আগস্ট ২০২০

মেসিকে পরামর্শ দেওয়ায় বার্সার আইনজীবী ছাঁটাই

বার্সেলোনা ছাড়ছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই তারকা ২০ বছরেরও বেশি সময়ের গভীর সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তটা ইতিমধ্যে ক্লাবকে জানিয়ে দিয়েছেন।

বার্সেলোনা ও মেসির মধ্যে ইঁদুর-বিড়াল খেলায় প্রথম বলি হলেন ক্লাবটির আইনজীবীরা। মাঝেই বিপদে পড়ে গেলেন হোর্হে পোকোয়ুর্ত এবং তার কুয়াত্রেকাসা ল ফার্ম। দীর্ঘদিন ধরে বার্সেলোনার হয়ে কাজ করা এই আইনজীবী এবং তার ল ফার্মকে সরিয়ে দিয়েছেন জোসেফ মারিয়া বার্তোমেউ।

বার্সেলোনা কর্তৃপক্ষের বিশ্বাস, অখ্যাত বুরোফ্যাক্সে মেসির চলে যাওয়ার চিঠিটি দেওয়ার পরামর্শ দিয়েছেন তাদের এই আইনজীবীরাই। আর এটি ক্লাবের স্বার্থের বিপক্ষে গিয়েছে। চুক্তিবদ্ধ থাকাকালীন মেসিকে এমন পরামর্শ দেওয়ায় বার্তোমেউ ছাঁটাই করেছেন দুঃসময়ে ক্লাবের পাশে থাকা এই আইনজীবীদের। স্প্যানিশ সংবাদমাধ্যম ক্রোনিকা গ্লোবাল বিষয়টি সামনে নিয়ে এসেছে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়