ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮, ৩ সেপ্টেম্বর ২০২০

করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন সাকিব

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে করোনা পরীক্ষার জন্য নমুনা দিলেন সাকিব আল হাসান। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।

সাকিব এখন বনানীতে নিজ বাসায় রয়েছেন। করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে শনিবার থেকেই বিকেএসপিতে ব্যক্তি উদ্যোগে অনুশীলন শুরুর কথা তার।

আইসিসির নিষেধাজ্ঞায় সব ধরনের ক্রিকেটের বাইরে রয়েছেন সাকিব। তার এক বছরের নিষেধাজ্ঞা শেষ হবে ২৮ অক্টোবর। অর্থাৎ ২৯ অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বাধা নেই সাকিবের।

সাকিব তার সেই ফেরার লড়াইটাই শুরু করতে যাচ্ছেন বিকেএসপিতে। যেখানেই তার সাকিব আল হাসান হয়ে ওঠা।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদুল হাসান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সাকিব বিকেএসপির প্রাক্তন ছাত্র। বাংলাদেশ ক্রিকেটের মহানায়ক বলি আমরা তাকে। সঙ্গে বিশ্বের সেরা অলরাউন্ডার। সেদিক থেকে আমাদের উচ্ছ্বাস একটু বেশি। তিনি যেহেতু আমাদের দেশের গৌরব, তার প্রত্যাবর্তন যেন ভালো হয়, সেই চেষ্টা করব।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়