স্পোর্টস ডেস্ক
এই মুহূর্তে বার্সা ছেড়ে কোথাও যাচ্ছেন না মেসি
বার্সেলোনা ছেড়ে এই মুহূর্তে কোথাও যাচ্ছেন না লিওনেল মেসি। আর্জেন্টিনার শীর্ষস্থানীয় গণমাধ্যম, টিওয়াইসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ বিষয়ে ঘোষণা দেবেন তিনি। ডেইলি মেইল জানিয়েছে, রেকর্ড করা বার্তায় মেসি বার্সায় থাকার কথা জানাবেন।
এই সংবাদের আগে মেসির বাবার একটি চিঠি নিয়ে শুক্রবার আলোচনা শুরু হয়। জর্জ মেসি চিঠি লিখে লা লিগাকে জানান, তার ছেলের সঙ্গে বার্সার ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ এখন আর কার্যকর নেই।
মেসি ক্লাব ছাড়তে পারছেন না এই রিলিজ ক্লজের কারণেই। অন্য ক্লাবকে নিজেদের খেলোয়াড়কে দলে ভেড়ানো ঠেকাতে এই রিলিজ ক্লজের চুক্তি করা হয়। অর্থাৎ নির্ধারিত সময়ের আগে/পরে রিলিজ ক্লজের আওতায় থাকা খেলোয়াড়কে কিনতে আগ্রহী ক্লাবকে নির্দিষ্ট একটি অর্থ দিতে হয়।
মেসির বাবা জর্জ মেসি নিজেই ছেলের এজেন্ট। শুক্রবার লা লিগা কমিটির কাছে লেখা চিঠিতে বলেছেন, ‘মেসির সঙ্গে এই সময়ে বার্সেলোনার কোনো রিলিজ ক্লজের চুক্তি নেই। সে ফ্রি ট্রান্সফারেই অন্য ক্লাবে যেতে পারবে।’
এই চিঠি গণমাধ্যমে আসার কয়েক ঘণ্টা পর জানা গেল, তিনি আসলেই থাকছেন।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















