স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কা সফরে ম্যাকমিলানকে পাচ্ছে না টাইগাররা
বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে নেইল ম্যাকেঞ্জির স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল ক্রেইগ ম্যাকমিলানের। কিন্তু পারিবারিক কারণে সরে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও কোচ।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন শ্রীলঙ্কা সফরে মুশফিক-তামিমদের দেখভালের দায়িত্ব নেওয়ার কথা ছিল ম্যাকমিলানের।
অক্টোবর-নভেম্বরে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের। শ্রীলঙ্কায় বাংলাদশের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল এই ব্যাটিং কোচের। জানা গেছে, ম্যাকমিলানকে নিয়ে দীর্ঘমেয়াদী ভাবনা ছিল বিসিবির। আপাতত খণ্ডকালীন ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করার কথা ছিল তার।
এক যুগের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষে কোচিংয়ে নাম লেখান ম্যাকমিলান। ২০১৪ সাল থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নিজ দেশের ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে কিংস এলিভেন পাঞ্জাবের কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















