আইনিউজ ডেস্ক
শেষ সময়ের গোলে আর্সেনালের জয়
ড্র’র দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচ। শেষ দিকে তাতে পার্থক্য গড়ে দিলেন বদলি খেলোয়াড় এদিয়ে এনকেতিয়ার। তাতে ওয়েস্টহ্যামকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্সেনাল।
লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শনিবার রাতে ওয়েস্টহ্যামকে ২-১ গোলে হারায় কোচ মিকেল আর্তেতার দল। এর আগে লিগে নিজেদের প্রথম ম্যাচে ফুলহ্যামকে ৩-০ গোলে উড়িয়ে শুভ সূচনা করে তারা।
প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হারায় আর্সেনালের বিপক্ষে কঠিন রক্ষণ সাজিয়েছিল ওয়েস্টহ্যাম। কিন্তু সফল হয়নি দলটি। গানারদের কাছে শেষ পর্যন্ত হারতেই হয়েছে।
ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। পিয়েরি এমারিক আউবামেয়াং পাসে ডি-বক্সের মাঝামাঝি থেকে নিখুঁত হেডে গোলটি করেন আলেক্সদ লাকাসঁদ।
বিরতিতে যাওয়ার ঠিক আগে সমতায় ফেরায় ওয়েস্টহ্যাম। সতীর্থের ক্রসে গোলপোস্টের খুব কাছে বল পেয়ে জালে জড়ান ইংলিশ উইঙ্গার মিখাইল আন্তোনিও।
১-১ সমতায় এগিয়ে যাচ্ছিল ম্যাচ। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আর্সেনালকে জয়সূচক গোলটি এনে দেন এনকেতিয়া। দানি সেবালোসেন পাসে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে গোলটি করেন তরুণ এই ইংলিশ স্ট্রাইকার।
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















