স্পোর্টস ডেস্ক
কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আব্দুল্লাহ আল-মামুন
র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আব্দুল্লাহ আল-মামুন বাংলাদেশ পুলিশের সদ্য সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারির স্থলাভিষিক্ত হলেন।
নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন।
সেই নির্বাহী কমিটির বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে-
১. করোনা প্রাদুর্ভাবের মধ্যে সারাদেশের কাবাডি খেলোয়াড়দের নিজেদের মতো করে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে।
২. দেশের কাবাডির মানোন্নয়নে ফেডারেশনের উদ্যোগে স্বল্প সময়ের মধ্যে নতুন কোচেস কোর্স ও নতুন রেফারি প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হবে।
নবনিযুক্ত সভাপতি আব্দুল্লাহ আল-মামুন জানান, ‘কাবাডি আমাদের জাতীয় খেলা। আমরা চাই দেশের সকল জেলায় কাবাডি নতুন করে জেগে উঠবে। সে লক্ষ্যে আমরা ফেডারেশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালাবো, প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তবে শুধু ফেডারেশনের উদ্যোগেই সর্বোচ্চ সফলতা পাওয়া যাবে না, সকলের সহযোগিতা প্রয়োজন। আশা করি দেশের কাবাডিকে এগিয়ে নিতে সবাই আমাদের পাশে থাকবেন।’
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















