Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২০

প্রথম জয়ের খোঁজে আজ মুখোমুখি কলকাতা-হায়দ্রাবাদ

আইপিলের ১৩ তম আসরের আজকের ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ।

এবারের আইপিএলের আট দলের ছয় দলই জয়ের স্বাদ পেয়েছে। এখনো জয় পায়নি কেবল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। অবশ্য দল দুটি খেলেছেই একটা করে ম্যাচ। প্রথম জয়ের খোঁজে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে।

আজ কলকাতা-হায়দ্রাবাদের লড়াইটিও শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। গাজী টিভি, স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে এই ম্যাচের সরাসরি সম্প্রচার হবে। তাছাড়া হটস্টার এবং ডিজনিতে ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে। আজকের ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ- 

কলকাতা নাইট রাইডার্স

সুনিল নারিন, শুভমান গিল, দিনেশ কার্তিক (অধিনায়ক, উইকেটরক্ষক), নিতিশ রানা, ইয়ান মর্গান, আন্দ্রে রাসেল, রাহুল ত্রিপাথি, প্যাট কামিন্স, কুলদ্বীপ যাদব, শিভাম মাভি ও সন্দ্বীপ ওয়ারিয়র।

সানরাইজার্স হায়দ্রাবাদ

জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মানিশ পান্ডে, প্রিয়াম গার্গ, কেন উইলিয়ামসন/মোহাম্মদ নবি, বিজয় শঙ্কর, অভিশেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দ্বীপ শর্মা ও খলিল আহমেদ।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়