Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:৪১, ২৭ সেপ্টেম্বর ২০২০

আতলেতিকোর হয়ে জোড়া গোলে সুয়ারেজের অভিষেক

সংগৃহীত

সংগৃহীত

অনেক আলোচনার পর বার্সেলোনা থেকে আতলেতিকো মাদ্রিদে পাড়ি দিয়েছেন উরুগুইয়ান তারকা সুয়ারেজ। আর স্প্যানিশ ফুটবলে লুইস সুয়ারেজের নতুন অধ্যায়ের শুরুটাও হলো দারুণ। নতুন ক্লাবের হয়ে অভিষেকেই যিনি করলেন জোড়া গোল।  

রোববার লা লিগায় গ্রানাদার বিপক্ষে ম্যাচের ৬৯ মিনিটে দিয়েগো কস্তার বদলি হিসেবে মাঠে নামেন সুয়ারেজ। অতিরিক্ত সময় মিলে মোট ২৫ মিনিট খেলেই পেয়েছেন জোড়া গোল। পেনাল্টির সিদ্ধান্ত দিয়েও ভিএআরে সেটি বাতিল না করলে হয়তো স্পট কিক থেকে গোল করে হ্যাটট্রিকও পেতে পারতেন বার্সেলোনায় ৬ মৌসুম খেলা সুয়ারেজ।

৩৩ বছর বয়সী তারকার এমন রঙিন অভিষেকের দিনে আতলেতিকো জিতেছে ৬-১ গোলের বড় ব্যবধানে।

আইনিউজ/এসডিপি

 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়