Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৭, ৩০ সেপ্টেম্বর ২০২০

শ্রেয়াস আয়ারকে ১২ লাখ রুপি জরিমানা

শ্রেয়াস আয়ার

শ্রেয়াস আয়ার

একে তো দলের হার, তার ওপর আবার বড় ধরনের জরিমানা গুনছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আয়ার। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে স্লো ওভার-রেটিংয়ের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে তাকে।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে ১৫ রানে রানে শ্রেয়াসের দিল্লি ক্যাপিটালস।

টসে হেরে প্রথমে ব্যাটিং করা হায়দরাবাদকে ১৬২ রানে আটকে দিয়েছিল দিল্লি। কিন্তু তাদের ওভার রেট ছিল মন্থর গতির। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার বোলিং সম্পন্ন করা সম্ভব হয়নি।

আসরে দিল্লির এটাই প্রথমবারের মতো স্লো ওভার রেট হওয়ায় অধিনায়ককে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে। ফের এই ধরনের ঘটনা ঘটলে জরিমানার অঙ্কটা আরও বাড়বে।

জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৪৭ রানে থেমে যায় দিল্লি ক্যাপিটালসের রানের চাকা। তিন ম্যাচের মধ্যে এটাই তাদের প্রথম হার।

স্লো ওভার রেটিংয়ের কারণে চলতি আসরে শ্রেয়াসের আগে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়