Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:২৯, ৩০ সেপ্টেম্বর ২০২০

করোনায় আক্রান্ত লিভারপুলের থিয়াগো

থিয়াগো আলকান্তারা

থিয়াগো আলকান্তারা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লিভারপুলের নতুন সাইনিং থিয়াগো আলকান্তারা। বর্তমানে সেলফ আইসোলেশনে আছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। এক বিবৃতিতে থিয়াগোর করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে লিভারপুল।

কিছুদিন ধরেই থিয়াগোর শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছিল। গত সপ্তাহে এএফএল কাপের ম্যাচ খেলতে পারেননি তিনি। এরপর তিনি সোমবার আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলে জেতার ম্যাচও মিস করেছেন।

তার শারীরিক কোনো অসুবিধা নেই এবং আপাতত তিনি সেলফ-আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা।  

গত সোমবার প্রিমিয়ার লিগের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বশেষ করোনা পরীক্ষায় ১০ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। নতুন মৌসুম শুরুর পর এটাই সর্বোচ্চ সংখ্যা।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়