স্পোর্টস ডেস্ক
প্রেসিডেন্ট’স কাপের উদ্বোধন করবেন পাপন
প্রেসিডেন্ট’স কাপের পর্দা উঠবে পাপনের হাত ধরে
সভাপতি নাজমুল হাসান পাপনের হাত ধরে আগামীকাল পর্দা উঠবে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট- বিসিবি প্রেসিডেন্ট'স কাপের। তার আগে করোনা শহীদদের উদ্দেশে পালন করা হবে এক মিনিটের নীরবতা।
করোনাভাইরাসের ছোবলে বাংলাদেশ ক্রিকেট বেশ হারিয়েছে একাধিক সুহৃদ। গত মাসে করোনা যুদ্ধে হেরে গেলেন বিসিবি'র নিরাপত্তা প্রধান মেজর অবসরপ্রাপ্ত হোসেন ইমাম। এরপর পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন সাবেক ক্রিকেটার একেএম নওশেরউজ্জামান।
তাদের স্মরণ করেই গড়াবে করোনাকালের এই টুর্নামেন্ট। শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।
মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ ও নাজমুল হোসেন শান্ত একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিসিবি আয়োজিত তিন দলের ১২ দিনের ওয়ানডে টুর্নামেন্ট।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















