আইনিউজ ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে মেসির ইতিহাস
হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেন্সভারোসের বিপক্ষে বার্সেলোনার বিশাল জয়ে একটি গোল করার মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে বিরল এক রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। ক্লাব পর্যায়ে ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতায় টানা ১৬ মৌসুমে গোল করার ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন এই তারকা।
ক্যাম্প ন্যুতে মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচে ফেরেন্সভারোসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দেয় বার্সেলোনা। ২৭তম মিনিটে পেনাল্টি থেকে দলের গোলের খাতা খোলেন মেসি। তাতে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে যান ছয়বারের বর্ষসেরা ফুটবলার।
চ্যাম্পিয়নস লিগে এর আগে ষোলো মৌসুম গোল করার নজির আছে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি খেলোয়াড় রায়ান গিগসের। তবে মেসির মতো টানা ষোলো মৌসুমে গোল করতে পারেননি ওয়েলশের এই ফুটবলার।
ফেরেন্সভারোসের বিপক্ষে গোলটির মাধ্যমে আরও দুটি কৃতিত্ব সমৃদ্ধ করেছেন ৩৩ বছর বয়সী মেসি। আগে থেকেই চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ভিন্ন দলের বিপক্ষে গোল করার রেকর্ডটা তার দখলে। হাঙ্গেরির ক্লাবটির বিপক্ষে গোল করে ভিন্ন দলের সংখ্যাটি ৩৬ এ নিয়ে গেলেন বার্সেলোনা অধিনায়ক।
প্রতিযোগিতাটির গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটিও আগে থেকেই মেসির দখলে। এই পর্বে তার গোলের সংখ্যা এখন ৬৯টি। ছয়টি গোল কম নিয়ে এই তালিকায় দ্বিতীয়স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















