Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৭, ৮ নভেম্বর ২০২০

বাংলাদেশ-নেপাল সিরিজ বঙ্গবন্ধুর নামে উৎসর্গ

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ১৩ ও ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও নেপালের মধ্যকার প্রীতি ম্যাচগুলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হবে। রোববার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

বর্তমানে দেশে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- মুজিববর্ষ। বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচ দুটি মুজিববর্ষ আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি সিরিজ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি বলেছেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ফুটবল মাঠে ফেরানো। যে কারণে নেপাল দলকে আমরা আমন্ত্রণ জানিয়ে ঢাকায় এনেছি। এই ম্যাচ দুটি সরকারে নির্দেশিত স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে আয়োজন করা হবে।’

জাতীয় দলের ফুটবলারদের ফিটনেস নিয়ে বাফুফে সভাপতি বলেছেন, ‘খেলোয়াড়রা ৭-৮ মাস অনুশীলনের বাইরে ছিল। তাই দ্রুত তাদের ফিটনেস শতভাগ ফিরিয়ে আনা সম্ভব না। এখনো কয়েকদিন বাকি আছে। প্রথম ম্যাচের পরই বোঝা যাবে তাদের ফিটনেসের কি অবস্থা।’

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহসভাপতি কাজি নাবিল আহমেদ, মহিউদ্দিন আহমেদ মহি, সদস্য মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়