স্পোর্টস ডেস্ক
এন্ডোরার বিপক্ষে খেলতে প্রস্তুত রোনালদো
রোনালদো
এন্ডোরার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশগ্রহণের জন্য প্রস্তুত পর্তুগালের জুভেন্টাস সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো। পতুর্গাল কোচ ফার্নান্দো স্যান্টোস এমনটাই জানিয়েছেন। জুভেন্টাসের হয়ে সপ্তাহের শেষ ভাগে ল্যাৎসিওর বিপক্ষে ম্যাচে পায়ের গোড়ালীর ইনজুরিতে পড়েছিলেন সিআর সেভেন। ম্যাচটি ড্র হয়।
রোমে অনুষ্ঠিত রোববারের ওই ম্যাচে শেষ বাঁশি বাজার ১৫ মিনিট আগেই মাঠ ছাড়েন রোনালদো। নেশন্স লিগে আগামী শনিবার ফ্রান্সের মোকাবিলা করবে পর্তুগাল। মঙ্গলবার ক্রোয়েশিয়া সফরেও জাতীয় দলে থাকতে পারেন ৩৫ বছর বয়সি এই সুপার স্টার।
স্যান্টোস বলেন,আজ সে সতীর্থদের সঙ্গে স্বাভাবিক অনুশীলনই করেছে। তাই পরবর্তী তিন ম্যাচে তাকে দলে রাখার সিদ্ধান্তও নেয়া যেতে পারে। তার মধ্যে কোন সমস্যা ছিলনা। যতটুকু জানি রোববারের পর তার মধ্যে কোন সমস্যা দেখা যায়নি। স্বাভাবিক অনুশীলনেও তার কোন সমস্যা ছিল না।
করোনাভাইরাস থেকে মুক্ত হবার পর রিয়াল মাদ্রিদের সাবেক এই স্ট্রাইকার তিনটি ম্যাচে অংশ নিয়েছেন। এই মুহুর্তে নেশন্স লিগের গ্রুপ পর্বে ক্রোয়েশিয়াকে গোল ব্যবধানে পেছনে রেখে শীর্ষস্থানে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















