Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:২৪, ১৪ নভেম্বর ২০২০

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হলেন মাশরাফী

মাশরাফি বিন মুর্ত্তজা

মাশরাফি বিন মুর্ত্তজা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা অনেক দিন ধরেই রাজনীতির সাথে জড়িত। বর্তমানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য তিনি। এবার তিনি যুক্ত হলেন যুবলীগের সাথে। 

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফি।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। মাশরাফি ছাড়াও নতুন আরো পাঁচজন প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিপিএল এর চেয়ারম্যান শেখ সোহেল, এড. বেলাল হোসেন, ব্যারিস্টার তৌফিকুর রহমান, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও বাহাদুর বেপারী।

যুবলীগের এবারের কমিটির সদস্য সংখ্যা ১৫১ থেকে ২০১ জনে উন্নীত করা হয়েছে। এখানে সাবেক ছাত্রলীগ ও বিভিন্ন জেলা থেকে ওঠে আসা নতুন মুখ রয়েছে ৩০ জন।

সিসি কমিটি থেকে ৪০ জন, নানক-আজম ও গত কমিটি থেকে নতুন পুরাতনের সমন্বয় করে ২০১ সদস্যের কমিটি করা হয়েছে। এছাড়া এই কমিটিতে কয়েকজন সাংবাদিকেরও জায়গা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে যুবলীগ। বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়