স্পোর্টস ডেস্ক
অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ বাতিল
ফাইল ছবি
ভারতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ বাতিল ঘোষণা করেছে ফিফা। তার পরিবর্তে ২০২২ সালে নারীদের এই বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছে ভারত। করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যুরো অব ফিফা কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়াও কোস্টারিকায় অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-২০ নারী বিশ্বকাপও বাতিল করা হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফিফা। ভারতের মতো কোস্টারিকাকেও ২০২২ সালের পরবর্তী আসর আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২-২১ নভেম্বর ভারতের পাঁচটি ভেন্যুতে অনুর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজনের কথা ছিল। কিন্তু পরবর্তীতে তা পিছিয়ে আগামী বছর ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পরা করোনাভাইরাসের কারণে বিভিন্ন অঞ্চলের বাছাইপর্ব স্থগিত থাকায় শেষ পর্যন্ত এই আসর ২০২২ সালে নিয়ে যাওয়া হয়।
ইংল্যান্ড, স্পেন ও জার্মানী র্যাংকিংয়ের শীর্ষ দল হিসেবে বাছাইপর্ব না খেলেই অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে করোনার কারণে আফ্রিকা, উত্তর ও মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বগুলো স্থগিত রাখা হয়েছে। কনফেডারেশন অব ওশেনিয়াও একই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুধুমাত্র এশিয়া অঞ্চলের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হিসেবে এই অঞ্চল থেকে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে জাপান ও উত্তর কোরিয়া। আগামী বছর টুর্নামেন্টটি বাতিল হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live

























