ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৪, ২৬ নভেম্বর ২০২০
আপডেট: ১৩:৩৫, ২৬ নভেম্বর ২০২০

করোনায় আক্রান্ত বাফুফে সভাপতি সালাউদ্দিন

কাজী সালাউদ্দিন

কাজী সালাউদ্দিন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

গত ২৩ নভেম্বর ছিল সাবেক কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের শেষ কৃত্যের দিন। সেদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাকে শেষ শ্রদ্ধা জানাতে যাননি কাজী সালাউদ্দিন। এ নিয়ে তুমুল সমালোচনার সৃষ্টি হয়।

এ নিয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, করোনা উপসর্গ থাকার কারণেই মূলতঃ কাজী সালাউদ্দিন সেই অনুষ্ঠানে যেতে পারেননি।

করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়ার পর বুধবার বিকেলেও বাফুফে ভবনে মিডিয়া ব্রিফিংয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে জানিয়েছিলেন যে, করোনা পরীক্ষা করতে দিয়েছেন। তবে তখনও রেজাল্ট পাননি। এরপর রাতে বাসায় যাওয়ার পর রেজাল্ট আসে, তিনি পজিটিভ।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন ‘বড় ধরনের সমস্যা নেই। যদিও ছোট-খাটো কিছু উপসর্গ আছে। ডাক্তারের পরামর্শ মেনে বাসাতেই আইসোলেশনে আছেন বাফুফে সভাপতি এবং চিকিৎসা নিচ্ছেন।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়