ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২০, ২৬ নভেম্বর ২০২০

করোনামুক্ত হলেন হাবিবুল বাশার

হাবিবুল বাশার

হাবিবুল বাশার

করোনামুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক হাবিবুল বাশার। ২৪ নভেম্বর কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ আসে তার।

গত ৯ নভেম্বর করোনার উপসর্গ টের পান জাতীয় দলের এ নির্বাচক। ১১ নভেম্বর করোনা টেস্টে কোভিড-১৯ পজিটিভ হবার পর তীব্র জ্বরে ৬ দিন হাসপাতালেও থাকতে হয়েছে জাতীয় দলের এ সাবেক অধিনায়ককে।

বৃহস্পতিবার সকালে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, ‘নির্বাচক হাবিবুল বাশার এখন করোনামুক্ত এবং ফ্রি ম্যুভ করতে পারেন।’

এদিকে হাবিবুল বাশার বলেন, ‘গত পরশু (মঙ্গলবার) নেগেটিভ হয়েছে আমার। এখন পুরোপুরি সুস্থ অনুভব করছি।’

তবে আজ ২৬ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি আসরের খেলা দেখতে যাবেন না সুমন। তিনি বলেন, ‘হ্যাঁ, এখন আমি করোনামুক্ত। তবে হয়ত আজ মাঠে যাব না। বৃহস্পতিবার চিকিৎসকের সাথে অ্যাপয়েনমেন্ট আছে। তারপর হয়ত মাঠে যাওয়ার আশা রাখি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়