Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ১ ডিসেম্বর ২০২০

আমেরিকার ক্রিকেট লিগে দল কিনছেন শাহরুখ

শাহরুখ খান

শাহরুখ খান

আইপিএলের অন্যতম একটি দল কলকাতা নাইট রাইডার্স। দলটির মালিক বলিউড অভিনেতা শাহরুখ খান। লীগের প্রথম থেকেই আছে দলটি। এবার জানা গেলো আমেরিকার ক্রিকেট লিগেও দল কিনতে চলেছেন এই তারকা। 

অভিনেতা জানিয়েছেন, আমেরিকার মেজর ক্রিকেট লিগে বিনিয়োগ করতে চলেছেন তিনি। আমেরিকার মেজর ক্রিকেট লিগে দল কিনলেও এখনই খেলা দেখা যাবে না, অপেক্ষা করতে হবে ২০২২ পর্যন্ত। কারণ এই টুর্নামেন্টটি সেই বছর থেকে শুরু হবে।

এই বিষয়ে শাহরুখ বলেন, অনেক বছর ধরেই আমরা কেকেআর ব্র্যান্ডটিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া শুরু করেছি। আমরা লক্ষ করেছি, আমেরিকাতেও টি-২০ ক্রিকেট লিগ নিয়ে উত্তেজনা রয়েছে। আমাদের বিশ্বাস, আমরা সেখানে সাফল্য পাব। 

কেকেআর গ্রুপের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, আমেরিকাতে প্রথম সারির ক্রিকেট খেলা হয় না এটা সত্য। কিন্তু ক্রিকেটের প্রতি সবার যে ভালবাসা রয়েছে তাতে ভারতের পর আমেরিকাই বাণিজ্যিকভাবে ক্রিকেটের দ্বিতীয় কেন্দ্র হয়ে উঠতে পারে।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়